বাগনানে মৃত BJP কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য এবং কন্যাকে অস্থায়ী চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News18 বাংলা | ২৮ জুন ২০২৬
বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা পাশপাশি মৃতর কন্যাকে সরকারি চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী! বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে’র পরিবারের সঙ্গে শনিবার দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চার লক্ষ টাকা সরকারিভাবে সহায়তা কথা আগেই ঘোষণা করা হয়। এদিন মৃতর স্ত্রী এবং মায়ের সঙ্গে দেখা করে কথা বলেন, পরিবারে আরও ৫ লক্ষ টাকা ভারতের তহবিল থেকে সহযোগিতার আশ্বাস দেন। পরিবারের একমাত্র উপার্জন ছিলেন প্রশান্ত দে। উপার্জকের মৃত্যুতে পরিবারে আর্থিক সংকটে পড়বে পরিবার।
তাই আর্থিক সহযোগিতা এবং কন্যাকে, স্থানীয় ব্লক অফিস অর্থাৎ বাগনান ২ নম্বর ব্লক অফিসে চুক্তিভিত্তিক চাকরি এবং ছোট মেয়ের লেখাপড়ার খরচ বহন করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি মৃতের বাবা-মার পেনশন-সহ বিভিন্ন বিষয়ের সহযোগিতার আশ্বাস দেন। অভিযুক্তদের প্রত্যেককে গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশকর্তা এবং হিরণ চাটার্জী, চিরন বেড়া এবং অমিত সামন্ত হাওড়া জেলা গ্রামীণের বিজেপির তিন বিধায়ক হাজির ছিলেন।
২০২১ সালে নির্বাচনের পর থেকে এমন ঘটনা বহু ঘটেছে। সেইসব ঘটনার অত্যাচারিত নিপীড়িত মানুষ বিচার পাইনি। অপরাধীদের শাস্তি হয়নি তারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, যে কারণে অপরাধীরা এতদিন আরও সাহস পেয়েছে। আগামী দিনে সমস্ত রকম অবৈধ কাজ এবং প্রাণহানির মত ঘটনা রুখতে জেলা প্রশাসনকে নির্দেশিকা দেন মুখ্যমন্ত্রী।
গত ১৭ জুন রাতে গ্রামীণ হাওড়ার বাগনান আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলামের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মৃত্যু হয় বিজেপি কর্মী প্রশান্ত দে’র এবং গুরুতর জখম হন আরও কয়েকজন বিজেপি কর্মী। ঘটনার দিনেই আট জনকে গ্রেফতার করা হয়। পরে এক মহিলা-সহ দুজনকে গ্রেফতার করা হয়।