• সল্টলেকে অফিসের ব্যালকনি থেকে পড়ে মহিলা কর্মীর মৃত্যু
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি,  বিধাননগর: শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের ডি জে ব্লকের একটি বাণিজ্যিক ভবনের ব্যালকনি-সংলগ্ন রিফিউজ এরিয়া থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইমন রায় (৩৯)। কলকাতার রিজেন্ট পার্কের গ্রাহাম রোডের বাসিন্দা। এদিন আচমকা সল্টলেকে তাঁর কর্মস্থলের ব্যালকনি থেকে পড়ে যান।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন? নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
  • Link to this news (বর্তমান)