ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর এলাকা থেকে ভাঙড় ডিভিশনের অন্তর্গত উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে অভিযুক্ত এই তৃণমূল নেতা।
হাওড়ার বাগনানে বিজেপি কর্মীকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল CID। এই ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। শনিবার রাতেই হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পাকিস্তানের করাচির গুলিস্তান-ই-জোহর এলাকায় জঙ্গি হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাক সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। গুলির লড়াইয়ে ৬ জন জঙ্গি খতম হয়েছে বলে খবর। গুলিস্তান-ই-জোহর-এর পাশাপাশি ইউনিভার্সিটি রোডের মেটিওরোলজিক্যাল চৌরঙ্গির কাছেও একপ্রস্থ গুলির লড়াই হয়।
বিস্তারিত