• নবম শ্রেণির বইয়ে সংবিধানের প্রস্তাবনা বাদ? বিতর্ক ওড়িয়ে দিল এনসিইআরটি
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসকে তুলোধনা, ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার কড়া সমালোচনা, কিংবা সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এসআইআর প্রক্রিয়ার ইতিবাচক উল্লেখ— সম্প্রতি এই বিষয়গুলি স্কুল পাঠ্যে অন্তর্ভুক্ত করা নিয়ে চরম বিতর্কে জড়িয়েছে শিক্ষামন্ত্রকের অধীন এনসিইআরটি। আর এবার অভিযোগ—নবম শ্রেণির নতুন সংশোধিত পাঠ্য বই থেকে বাদ পড়ে গিয়েছে সংবিধানের প্রস্তাবনাই! এমনকি ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’র সংজ্ঞাও স্কুল পড়ুয়াদের দেওয়া হয়নি। এই নিয়ে বিতর্ক চরমে উঠতেই জবাব দিল এনসিইআরটি। শনিবার এসংক্রান্ত ছবি প্রকাশ করে তাদের বিবৃতি, ‘সংশোধিত নতুন প্রত্যেক পাঠ্যবইয়ের শুরুতেই রয়েছে সংবিধানের প্রস্তাবনা। এক্ষেত্রে কোনোরকম বিতর্কের অবকাশই নেই। ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার, স্বাধীনতা, সমাজতন্ত্রের মতো সাংবিধানিক মূল্যবোধের ব্যাখ্যা বিভিন্ন ক্লাসে সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইয়ে করা হয়েছে। এবিষয়ে সবথেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে দশম শ্রেণির বইতে।’ 
  • Link to this news (বর্তমান)