নয়াদিল্লি: অবশেষে ৭০ বছরের জমি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি হল সুপ্রিম কোর্টে। ১৯৫৭ সালের জমি বিক্রির দলিল নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছিল একটি পরিবারের চার প্রজন্ম। সাত দশক পর সেই দলিলকে স্বীকৃতি দিলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও এন ভি আনজারিয়া। ১৯৫৭ সালের ৪ জুন উত্তরাখণ্ডের হরিদ্বারে সাড়ে ১৫ বিঘা জমি কিনেছিলেন শরাফত আলির পূর্বপুরুষরা। জমির মিউটেশনের সময় থেকেই ঝামেলার সূত্রপাত। হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।