• উদ্ধার ৩৬ লক্ষের কাফ সিরাপ
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: জলের বোতলের কার্টনের আড়ালে কাফ সিরাপ পাচারের চেষ্টা। ময়নাগুড়ি থানা এবং ভোটপট্টি ফাঁড়ির পুলিশের তৎপরতায় উদ্ধার হল ৩৬ লক্ষ টাকার কাফ সিরাপ। শনিবার সকালে ময়নাগুড়ির হেলাপাকড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান সহ ১৬ হাজার ৭৫ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি কোচবিহার জেলার। এদিন সকালে পিকআপ ভ্যানটি জলের বোতলের ৪৫টি কার্টন নিয়ে  হেলাপাকড়ি এলাকার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। এদিকে গাড়িটিকে দ্রুতবেগে যেতে দেখে পুলিশের পিছু নেয়। চালক বিষয়টি বুঝতে পেরে গাড়িটিকে রাস্তার পাশে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর জলের বোতলের কার্টনগুলি সরাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। গাড়ি থেকে উদ্ধার হয় ১৬ হাজার ৭৫ বোতল কাফ সিরাপ।
  • Link to this news (বর্তমান)