• দাপুটে জয় বেলজিয়ামের
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিউজিল্যান্ড-১     :      বেলজিয়াম-৫

    মিশর-১              :               ইরান-১

    সেনেগাল-৫        :              ইরাক-০

    ভ্যাঙ্কুভার: টানা দু’টি ড্রয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বেলজিয়ামের। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা জেগেছিল কেভিন ডি’ব্রুইনদের। তবে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ জি-এর চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে গেল ‘দ্য রেড ডেভিলস’ (৫ পয়েন্ট)। জোড়া গোলে ম্যাচের নায়ক লিয়ান্দ্রো ট্রোসার্ড। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন কেভিন ডি’ব্রুইন, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস। নিউজিল্যান্ডের সান্ত্বনা গোলটি এলিজা জাস্টের। এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে গেল মিশর। শনিবার ইরানের বিরুদ্ধে ১-১ ড্র করেছেন মহম্মদ সালাহরা। সেই সুবাদে বেলজিয়ামের মতো তাদেরও পয়েন্ট দাঁড়াল ৫। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে গেলেন মো সালাহরা। আর তৃতীয় স্থানে থাকা ইরানকে নক-আউটে যাওয়ার জন্য বাকি ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

    এদিকে, মরণ-বাঁচন ম্যাচে ইরাককে ৫-০ ব্যবধানে হারাল সেনেগাল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে পাঁচ গোলের নজির গড়ল তারা। তবে বড়ো জয়ের পরও নক-আউটের জন্য বাকি ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে সেনেগালকে।
  • Link to this news (বর্তমান)