নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্প সংস্থা, হাসপাতালের মতো বড়ো ক্রেতাদের আটকাতে পাম্প থেকে ডিজেল বিক্রির ঊর্ধ্বসীমা বেঁধে দেয় কেন্দ্র। শনিবার পেট্রলিয়াম মন্ত্রক থেকে সবুজ সংকেত পাওয়ার পর রাজ্য খাদ্যদপ্তর সেই নিয়ন্ত্রণ তুলে নিল। বাণিজ্যিক ক্ষেত্রে ডিজেল বিক্রিতে যে নিয়ন্ত্রণ ছিল, তা তুলে নেওয়ার বিষয়টি তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে জানানো হয়েছে। গত ১১ জুন এক নির্দেশিকায় বলা হয়, শিল্প, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক ক্রেতারা পাম্প থেকে ডিজেল কিনতে পারবেন না। অবশেষে সেই নিয়ন্ত্রণ তুলে নেওয়ায় সেচ, হাসপাতাল, বেকারি সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজেলের পর্যাপ্ত যোগান মিলবে বলে মত বিশেষজ্ঞদের।