আজকাল ওয়েবডেস্ক: ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবস নিয়ে কটাক্ষ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, কোন তৃণমূল শহিদ দিবস পালন করবে? কে চিঠি দিচ্ছে? সেসব আগে ঠিক হোক, তারপর বাকি সব পুলিশ ঠিক করবে। এবিষয়ে তারা মাথা ঘামাতে চান না।
অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে কালীঘাট শিবির। সেবিষয়ে তিনি বলেন, এখন এসব কেস কাছারিই চলবে, যে দলের পার্টি অফিস ফাঁকা হয়ে গেছে সদস্যরা চলে গেছে তার কোনও অস্তিত্ব নেই। তাই এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই।
ইউসিসি বিল নিয়েও এদিন দিলীপ ঘোষ ছিলেন একেবারে স্ট্রেটকাট। তিনি বলেন, বিল তো সবাই জেনে গেছেন পাশ হবে। এমন অনেক কাজ অনেকদিন ধরে আটকে আছে। আগে আমরা সেটা ঠিক করবো। তাহলেই রাজ্যে উন্নতি ঘটবে।
কলকাতা পুরসভার তরফে এবার কি হকারমুক্ত ফুটপাথ করা হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফুটপাথ, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়, যে বসিয়েছেন যারা বসেছেন তারা বুঝবেন। চেঁচামেচি করে কোনও লাভ হবেনা। সাধারণ মানুষ ট্যাক্স দেন চলাফেরা করার জন্য। দোকানের জন্য ট্যাক্স দেন। তার সামনে দখল করে ব্যবসা করছে। এই কাজকে বেশিদিন করা যাবে না।