• পুকুরেই হবে ইলিশ চাষ, মিলবে গোটা বছর! বাংলার গবেষণায় বিশ্বজোড়া রেকর্ডের পথে কাকদ্বীপ
    প্রতিদিন | ২৮ জুন ২০২৬
  • বাঙালি আর ইলিশ যেন সমার্থক! বর্ষাকাল মানেই বাঙালির পাতে মাস্ট রুপোলি শস্যের রকমারি পদ। তবে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া ভালো-সুস্বাদু ইলিশ পাওয়া প্রায় দুষ্কর। কিন্তু সারাবছর ইলিশ মাছ পাওয়া গেলে কেমন হয়? সেই লক্ষ্যেই পুকুরে ইলিশ চাষের গবেষণা চলছে। পুকুরে ইলিশ চাষের জন্য ইতিমধ্যেই পাঁচটি ধাপে গবেষণা সফলতা পেয়েছে। এবার ষষ্ঠ এবং শেষ পর্যায়ের গবেষণায় সাফল্য পেলেই কেল্লাফতে! কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা বা আইসিএআর বর্তমানে গবেষণা চালাচ্ছে। এই ধাপে সাফল্য পেলেই আগামীদিনে পুকুরে চাষ করা যাবে ইলিশ। বাজারেও সারাবছর মিলবে পুকুরের মাছ।

    ১০ বছর আগে থেকে পুকুরে ইলিশ চাষের গবেষণা শুরু করেছে কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। পাঁচটি পর্যায়ের পরীক্ষা সফল। গবেষকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯৮২ পুকুরে ইলিশ চাষ করা গেছে। তবে ষষ্ঠ পর্যায়ের সাফল্য নির্ভর করছে ইলিশের ডিম থেকে পোনা ফোটানোর উপর।

    শনিবার শেষ ধাপের গবেষণায় সাফল্য আনতে মৎস্য গবেষণা কেন্দ্রে অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেমের (আরএএস) উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা। উপস্থিত ছিলেন আইসিএআর -সিবার অধিকর্তা ডঃ কুলদীপ কে লাল ও কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ দেবাশীষ দে। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নতুন গবেষণার প্রকল্পটি নির্মাণ করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)