• তামান্না খুনের ঘটনার ট্রায়াল অতি দ্রুত শুরু হবে! সরকারি আইনজীবী পৌঁছালেন ঘটনাস্থলে
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • রাজ্য পরিবর্তনের পর তামান্না খুনের বিচার বিভাগীয় প্রক্রিয়া অতি দ্রুত তার সঙ্গে চলছে। ইতিমধ্যেই নতুন করে গ্রেফতার হয়েছে ১৩ জন। অর্থাৎ সব অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। আজ রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই তামান্না খুনের সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে। দায়িত্ব পেয়েই মামলার কাজ শুরু করার আগে মোলান্দী গ্রামে তামান্নার বাড়িতে পৌঁছে, গোটা বিষয়টি খোঁজখবর নিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিনের কাছে।

    তামান্নার পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখেন। পরিবারের প্রত্যেকের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত নতুন সরকারি আইনজীবী। তামান্নার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর সরকারি আইনজীবীকে সাবিনা ইয়াসমিন জানান, এই খুনের পেছনে খুব বড়সড় ষড়যন্ত্র রয়েছে। আমরা বিরোধী রাজনীতি করি বলে আমাদের বাড়িতে বোমা ছোড়া হয়। আইনজীবী বিকাশ চট্টোপাধ্যায়ের কাছে সাবিনা ইয়াসমিন আবেদন করেন এই ঘটনার সঙ্গে আরও বড় বড় মাথা জড়িত। তারা যাতে আইনের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়টি যাতে তিনি দেখেন।

    এদিন বিভাস চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণের ফলে তদন্তের যে গতি প্রকৃতি যে খারাপ হবে না সেটা অনেকেরই ধারণা। এদিন নতুন আইনজীবীর পর্যবেক্ষণে তদন্তে নতুন মাত্রা যোগ করল সেটা বলা যায়। যদিও এ বিষয়ে তামান্নার মা সাবিনা ইয়াসমিন জানান, বিচারের প্রতি আমি আস্থাশীল। তৃণমূল সরকার চাইনি আমার মেয়ের দোষীরা শাস্তি পাক। নতুন সরকার আসার পর দ্রুততার সঙ্গে যেভাবে একের পর এক গ্রেফতার করল তাতে আমি একপ্রকার খুশি।

    আমি চাই আমার মেয়ের খুনিদের শাস্তি অর্থাৎ মূল দোষী চার জনের ফাঁসি হোক। বাকিরা সবাই সাজা পাক। যদিও এ বিষয়ে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, যেহেতু আমাকে মামলা নিযুক্ত করা হয়েছে, আমার প্রথম প্রয়োজন সেদিনের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে জানা। তামান্না খুনের ঘটনার ট্রায়াল অতি দ্রুত শুরু হবে। আমার ওপর যে আস্থা রেখেছে আমি কতটা তাদের এই প্রত্যাশা পূরণ করতে পারব সেটাই এখন দেখছি।
  • Link to this news (News18 বাংলা)