২১ জুলাইয়ের মঞ্চ কে পাবে? বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা, প্রতীক লডা়ই নিয়েও বিরোধীদের নিশানা
News18 বাংলা | ২৮ জুন ২০২৬
তৃণমূলের প্রতীক যাবে কার দখলে? দলের দুই শিবিরের মধ্যেই বেধেছে লড়াই৷ প্রতীকের দখল রুখতে আইনি পদক্ষেপও নিয়েছে কালীঘাট তৃণমূল৷ এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্যের মানুষের মতো ‘কনফিউজড্’ শাসক দল বিজেপিও৷ ২১ জুলাইয়ের মঞ্চ নিয়েও তৃণমূলের দুই শিবিরে কার্যত কাড়াকাড়ি শুরু হয়েছে৷ এ বিষয়েও অগ্নিমিত্রা জানালেন, তৃণমূল অনুমতি চাইলে অনুমতি দেবেন মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘‘প্রতীক কে পাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজড আমরা, কনফিউজড রাজ্যের মানুষ। আমরা চিরকাল ধরেছি কি একটা স্ট্রং অপজিশন হবে, যা আমরা বিরোধী থাকাকালীন দেখিয়েছি। এখন যে ‘অপোজিশন (বিরোধী)’ হয়েছে আমরা জানি না কোনটা বিরোধী৷ বিধানসভা চলাকালীন এক পক্ষ বিধানসভার ভেতরে থাকছে তো ওপর একপক্ষ বিধানসভার বাইরে বেরিয়ে যাচ্ছে। কেন একপক্ষ ভিতরে বসে থাকল আর কেন একপক্ষ বাইরে বেরিয়ে গেল এই নিয়ে টোটালি কনফিউজড আমরা।’’
শহীদ দিবসে সভা করা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা জানান, ‘‘যেই পার্টি ইতিহাসে পাতাই চলে গিয়েছে। যেই পার্টিকে বাংলার মানুষ বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। একুশে জুলাই কোথায় সভা করল, বা কোন পক্ষ সভা করার অনুমতি চাইল। এইটুকু বলতে পারি তারা যদি অনুমতি চান তাইলে মুখ্যমন্ত্রী অনুমতি দেবেন। বিরোধী থাকাকালীন কোন অনুমতি চাইতে গেলে আমাদেরকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হতো অন্তত তা হবে না মুখ্যমন্ত্রী অনুমতি দেবে কিন্তু সব নিয়ম পালন করতে হবে।’’