• নার্স এবং শিশুকে খুনের অভিযোগ, পুলিশকে ধমক, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী অশোকের
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • হিঙ্গলগঞ্জে উদ্ধার হল নার্স এবং তার শিশু কন্যার মৃতদেহ। খুনের অভিযোগ তুলে মন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার। অভিযোগ শুনে ফোনে তদন্তকারী অফিসারকে ধমক দেন মন্ত্রীর।

    জুন মাসের ২৩ তারিখে হিঙ্গলগঞ্জে শুভ্রা সাহা নামে একজন নার্স ও তার শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। শ্বশুর বাড়িতে শ্বশুরের শ্রাদ্ধের কাজে গিয়ে মৃত্যু হয় তাদের। শুভ্রা সাহার বাপের বাড়ি নদীয়ার হরিণঘাটা এলাকায়। পরিবার তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয় শশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। তাদের মেয়েকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে রবিবার রাজ্যর খাদ্যমন্ত্রী অশোক কির্তনীয়ার দ্বারস্থ হলেন ওই নার্স এর পরিবারের সদস্যরা।

    মৃতার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে আগে থেকেই বিভিন্নভাবে নির্যাতন করা হতো। মেয়ে মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী হলেও তাদের জামাইয়ের দুই বোন ভীষণ অত্যাচার করত। ১৩ তারিখে শ্বশুরের শেষকৃত্যের কাজে গেলে তাকে খুন করা হয় বলে অভিযোগ তুলেছে তারা। তারা চাইছেন মন্ত্রী তাদের পাশে থেকে তারা যেতে বিচার পায় তার ব্যবস্থা করুক।

    মৃতার পরিবারকে সামনে রেখেই এই মামলার তদন্তকারী অফিসারকে ফোন করেন মন্ত্রী অশোক কির্তনীয়া। রীতিমতো অফিসারকে ধমক দেন তিনি। মৃতার পরিবারের সাথে এমন দুর্ব্যবহার কেন করা হয়েছে তার কৈফিয়তও চান। সঠিক তদন্ত করে দোষীদের ফাঁসির বন্দোবস্ত করার কথাও বলেন অশোক কির্তনীয়া। তদন্তকারী অফিসারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার হিঙ্গলগঞ্জ থানায় আসতে হলে ভালো হবে না’।

    পরবর্তীতে অশোক কির্তনীয়া হিঙ্গলগঞ্জ থানার ওসির সাথে ফোনালাপ করেন। জোর করে মৃতার মা বাবার কাছ থেকে বয়ান লিখিয়ে কেন নেয়া হয়েছে তার জবাবদিহি চান। ওসিকে বলেন, “মৃতার মা-বাবা এবং তার উকিল যেভাবে কেস করতে বলবে তাদের অভিযোগের ভিত্তিতেই আগের মামলার সাথে এফআইআর ট্যাগ করে তদন্ত শুরু করতে হবে”।
  • Link to this news (News18 বাংলা)