• মুখ্যমন্ত্রী শুভেন্দুর নির্দেশের ৬ দিনেই তমন্না খুনে গ্রেফতার সব অভিযুক্ত, ১ বছর পর ধৃত ১৩ অধরা
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রীর নির্দেশের ৬ দিনের মধ্যে তামান্না খাতুন খুনের মামলায় সব অভিযুক্ত গ্রেফতার। অভিযুক্তদের মধ্যে যে একজন অধরা ছিল তাকেও গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম গাজলুর রহমান।

    ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা। সেই সময় ১১ জন গ্রেফতার হলেও বাকিরা অধরা ছিল। ঘটনার পর ১ বছর কেটে গেলেও বাকি অভিযুক্তদের গ্রেফতার করেনি মমতার পুলিশ। অবশেষে গত ২৩ জুন তামান্নার মৃত্যু বার্ষিকীর দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। এরপরই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান সব অভিযুক্তকে গ্রেফতার করা হবে, নির্দেশ দেন পুলিশকে। সেই নির্দেশ পেয়েই সক্রিয় হয় পুলিশ।

    মঙ্গলবার থেকে আজ রবিবার পর্যন্ত ৬ দিনে ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করল শুভেন্দুর পুলিশ। যে কাজ এক বছরেরও করতে পারেনি মমতার পুলিশ সেই কাজ ৬ দিনে করে দেখালো বিজেপি সরকারের পুলিশ।

    কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের। তামান্নার মা এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হলেও বাকিরা অধরা, মেলেনি ন্যায় বিচার।

    অভিযোগ ওঠে, তার বিজয় মিছিল থেকেই বোমা ছোড়া হয়। সেই সময় রাস্তা ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন। বোমার আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই মর্মান্তিক ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মেয়ের মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে আন্দোলনে নামেন মা সাবিনা ইয়াসমিন ও তাঁর পরিবার। বিভিন্ন মহল থেকে সহানুভূতি এবং আর্থিক সহায়তার প্রস্তাব এলেও, ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দিয়ে ন্যায়বিচারের দাবিতেই অনড় থাকেন সন্তান হারা মা সাবিনা। তার এই অবস্থান রাজনীতির অঙ্গনেও আলোড়ন ফেলে।
  • Link to this news (News18 বাংলা)