• হুমায়ুন কবিরের নামে জোড়া FIR! ফের বিতর্কিত মন্তব্য করে ফাঁসলেন মুর্শিদাবাদের দাপুটে নেতা
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় জোড়া অভিযোগ দায়ের। মালদহের ইংরেজবাজার থানায় মুর্শিদাবাদের দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার এক বিজেপি কর্মী কাজল গোস্বামী। এবার হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বহরমপুর থানায় এফ আই আর দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা।

    প্রসঙ্গত, হুমায়ুন কবির সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এই অভিযোগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী কাজল গোস্বামী৷ মালদার ইংরেজবাজার থানায় অনলাইনে তিনি অভিযোগ করেছেন। হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

    অভিযোগকারী বিজেপি কর্মী কাজল গোস্বামী বলেন, ‘‘এই সরকার আসার পর হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের যে উৎসবগুলি হয়েছে তা সৌভ্রাতৃত্বের মধ্যে হয়েছে।। ঈদ, মহরম এসব নিয়ে কোথাও কোনও সমস্যা হয়নি।’’

    পাশাপাশি হুমায়ুন কবীরের বিরুদ্ধে বহরমপুর থানায় আরও একটি এফ আই আর করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। তাদের দাবি, নওদার বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপিকে হুমকি দিয়েছে এবং বিজেপি নেতৃত্বদেরকে প্রকাশ্যে আক্রমন করে যা সাম্প্রদায়িক দাঙ্গা, ব্যক্তিগত আক্রমন ও ক্ষতিসাধন হতে পারে। এই কারনেই বহরমপুর থানায় শনিবার রাতে হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বরা জানায়, সারা রাজের সমস্ত থানাতেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
  • Link to this news (News18 বাংলা)