• ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধারমণ দাসকে, ৬ কারণে এই পদক্ষেপ, জানালেন নিজেই
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • এক্স হ্যান্ডলের পোস্টে রাধারমণ জানান, তিনি আর কোনও মঞ্চেই ইসকনের প্রতিনিধিত্ব করতে পারবেন না। সংগঠনের তরফে সে রকমই নির্দেশ এসেছে তাঁর কাছে। ইসকন সংক্রান্ত বিষয়ে তিনি কোথাও বক্তৃতাও করতে পারবেন না। তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার নেপথ্যে মোট ৬টি কারণের কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন রাধারমণ। তাঁর দাবি, প্রথম কারণ হলো — তিনি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন এবং চিন্ময়কৃষ্ণের সমর্থনেও বিবৃতি দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি মানেকা গান্ধী (বিজেপি সাংসদ)-কে আইনি নোটিস ধরিয়েছেন। তৃতীয়ত, কৌতুকশিল্পী সুরলীন কৌরের একটি মন্তব্য নিয়ে আপত্তি তুলে তাঁর বিরুদ্ধে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন।

  • Link to this news (এই সময়)