• রাজ্যের দ্বিতীয় IIT হবে কোন জেলায়? বড় আভাস দিলেন BJP বিধায়ক
    এই সময় | ২৯ জুন ২০২৬
  • শিক্ষার মানচিত্রে নতুন জায়গা করে নিচ্ছে উত্তরবঙ্গ। তৈরি হতে চলেছে নতুন আইআইটি এবং আইআইএম। বিজেপি সরকারের বাজেটেই সেই ঘোষণা করা হয়েছে। তবে কোথায় হবে সেই আইআইটি? আভাস দিলেন বিজেপির কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। কোচবিহার জেলাতেই নতুন আইআইটি তৈরি করা হতে পারে। যদিও পুরোটাই আলোচনার স্তরে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    উত্তরবঙ্গ নিয়ে বিজেপি সরকারের আলাদা চিন্তাভাবনা রয়েছে তা একাধিকবার বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গে নতুন আইআইটি এবং আইআইএম নির্মাণ করা হবে। সেটা কোচবিহারে হতে পারে বলে আশাপ্রকাশ করেন বিধায়ক। রথীন্দ্র বোস বলেন, ‘আমরা চাইছি আইআইটি কোচবিহারে হোক।’

    যদিও পুরোটাই আলোচনার স্তরে রয়েছে। ১৯৫১ সালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে রাজ্যের প্রথম আইআইটি নির্মিত হয়। সেই থেকে আর দ্বিতীয় আইআইটি-র স্বাদ পায়নি বাংলা। রাজ্যে সরকার বদলের পরেই সেই সম্ভাবনা জোরালো হয়েছে। তবে আইআইটি হচ্ছে কি কোচবিহারের? রথীন্দ্রের কথায়, ‘আমাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’

    রবিবার বিকেলে কোচবিহার ল্যান্স ডাউন হলে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠক করেন রথীন্দ্র। জেলা জুড়ে নানা উন্নয়নমূলক কাজের জন্য সেই সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

  • Link to this news (এই সময়)