• Breaking News Live: পার্ক স্ট্রিটের ফোর্ট উইলিয়ামের কাছে পথ দুর্ঘটনায় পুলকার
    এই সময় | ২৯ জুন ২০২৬
  • সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি পুলকার ফোর্ট উইলিয়ামের দিক থেকে পার্ক স্ট্রিট-এর দিকে যাচ্ছিল সেই সময় ঘটনাটি ঘটে। ঘটনায় আহত দু’জন স্কুল পড়ুয়া। ইতিমধ্যেই তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    নয়ডার সেক্টর-১৯ এলাকার অরণ্য সোসাইটির বহুতল আবাসলনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। প্রবল আতঙ্ক ছড়িয়েছে বহুতলের আবাসনের বাসিন্দাদের মধ্যে।

    নিজের জমিতে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সাঁকরুল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কৃষকের নাম শশাঙ্ক বাগদী। মৃতদেহটি উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে ইন্দাস থানার পুলিশ।

    চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি স্বপন ঘোষ। রবিবার তাঁকে হাসাডাঙ্গা থেকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা শিমুরালির এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

    অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরির অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের পক্ষে কোনও আইনজীবী পাওয়া মুশকিল হতে পারে বলে সূত্রের খবর। ফৈজ়াবাদ বার অ্য়াসোসিয়েশনের পক্ষ থেকে ২৯ জুন, সোমবার সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংগঠনের সভাপতি কালিকা মিশ্র জানিয়েছেন। এর আগে ২০০৫ সালে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন অযোধ্যার আইনজীবীরা। রামমন্দিরে সন্ত্রাসবাদী হামলার অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের হয়ে কোনও আইনজীবী ফৈজ়াবাদ আদালতে সওয়াল করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

    খুলনাই ও তিস্তা নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পশ্চিম শেঙ্গপাড়া বি এফ পি প্রাথমিক বিদ্যালয় জলের তলে চলে যায়। গ্রামে যাওয়া আসার মূল রাস্তার একাংশ ভেঙে গিয়ে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ঝুঁকি নিয়েই চলছে পারাপার।

    মেদিনীপুর শহরের এক সোনা ব্যবসায়ীকে মারধর করে তার ব্যাগ পত্র ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। পালানোর সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে শরৎপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে।

  • Link to this news (এই সময়)