বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্য নিয়ে বিধানসভায় প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও রকম উস্কানিমূলক কথা এই সরকার বরদাস্ত করবে না। হুমায়ুনের বিরুদ্ধে ২টি FIR দায়ের করা হয়েছে, সোমবার বিধানসভায় জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এ রকম লাগামছাড়া কথা বলতে দেবো না, দেবো না, দেবো না। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা ২টো FIR করেছি। একটা রেজিনগর থানায়, একটা শক্তিপুর থানায়।’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা থেকে মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবীর এই ধরনের বক্তব্য রেখেছেন। শুভেন্দুর দাবি, ভরতপুর, রেজিনগর ও নওদায় সমস্ত নির্বাচিত পঞ্চায়েত (যে দলেরই বোর্ড থাকুক) ভেঙে সেই সদস্যদের হুমায়ুন তাঁর দল AJUP-এ নিয়ে যেতে চান। সেটা করতে পারছেন না। দ্বিতীয়ত, হুমায়ুন দু’টি সিটে জিতেছেন। নিয়ম মেনে রেজিনগর থেকে রিজ়াইন করেছেন। আগামী ২-৩ মাসের মধ্যে উপনির্বাচন হবে সেখানে। সেখানে ছেলেকে জেতাতে চাইছেন। ৭২ শতাংশ মুসলিম ভোট আছে সেখানে। সেই ভোট পেতেই এই ‘খেলা’ খেলছেন।
সবিস্তার আসছে