• সিয়াকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে কেতন খুনের পুনর্নির্মাণ, হেপাজতে মদ খাওয়ার ‘আবদার’
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • পুনে: পুনেতে কেতন আগরওয়াল খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। খুনের দশদিনের মাথায় রবিবার অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে লোহাগড় দুর্গে নিয়ে গেল পুলিশ। সেখানে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কীভাবে কেতনকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে, কে কোন অবস্থানে ছিল-এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেন তদন্তকারীরা। জানা গিয়েছে, বিষপ্রয়োগ নাকি ধাক্কা দিয়ে মেরে ফেলা সহজ হবে, এনিয়ে বিস্তর মাথা ঘামিয়েছিল অভিযুক্ত যুগল। ইন্টারনেটও ঘেঁটে দেখে তারা। এমনকী পুলিশের প্রশ্নের মুখে পড়লে কী কী জবাব দিতে হবে, তার রিহার্সালও সেরে ফেলেছিল সিয়া ও চেতন। গত ফেব্রুয়ারি থেকে এই সমস্ত দিকগুলি নিয়ে ছক কষতে শুরু করে তারা। জানা গিয়েছে, পুলিশ হেপাজতে মদ খাওয়ার ‘আবদার’ করেছে সিয়া। সূত্রে খবর, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করে সে। তারপর থেকেই মদের নেশা শুরু করে। সিয়ার বদ অভ্যাস নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। আরও একটি তথ্য সামনে এসেছে। প্রেমিক চেতন সিয়ার কাছ থেকে তিন বছর সময় চেয়েছিল। স্থায়ীভাবে উপার্জনের একটা বন্দোবস্ত হয়ে গেলেই দু’জনে বিয়ে করত। এরমধ্যে কেতনের সঙ্গে সিয়ার বিয়ে পাকা হয়ে গিয়েছিল। তাই পথের কাঁটা সরাতে সিয়া ও তার প্রেমিক মিলে এই খুনের চক্রান্ত করে।
  • Link to this news (বর্তমান)