• কলকাতা ইসকনের ‘দায়িত্ব’ থেকে অপসারিত রাধারমণ
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ইসকনের সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল রাধারমণ দাসকে। বিষয়টি এক্স হ্যান্ডেলে রাধারমণ নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ইসকনের সমস্ত দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ বা কোনো জনমঞ্চে ইসকনের প্রতিনিধিত্ব না করি এবং তাদের হয়ে কোনো বক্তব্য না রাখি। তিনি আরো জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই এবং আমার প্রতি নির্দেশাবলি মেনে চলব। 

    কিন্তু হঠাৎ এই পদক্ষেপ কেন? রাধারমণের দাবি, বাংলাদেশে হিন্দু ও ভক্তদের উপর নির্যাতনের বিষয়ে জনসমক্ষে কথা বলা ও গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া এবং চিন্ময়কৃষ্ণ প্রভুর সমর্থনে কথা বলার জন্য তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসকনের তরফেও বিবৃতি দিয়ে রাধারমণ দাসকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে ইসকন জানিয়েছে, রাধারমণ দাসকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।  দীর্ঘদিন ধরে সতর্ক করার পরে শেষ পর্যন্ত সংস্থার তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  
  • Link to this news (বর্তমান)