• ইপিএফ পেনশন বৃদ্ধির দাবিতে সভা প্রবীণদের
    বর্তমান | ২৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইপিএফের আওতায় পেনশনের অঙ্ক মাসিক সাড়ে সাত হাজার টাকা করা, তার সঙ্গে ডিএ যুক্ত করা এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগ সহ অন্যান্য দাবিতে বছরের পর বছর দেশজুড়ে আন্দোলন করছে ইপিএস-৯৫ পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। আন্দোলনের চাপে নরেন্দ্র মোদি সরকার বারবার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাস্তবে তারা কোনো উদ্যোগই নেয়নি। এরপর আলেন্দালন কোন পথে, তা ঠিক করতে ফের একজোট হচ্ছেন প্রবীণরা। আগামী ২ জুলাই হাওড়া শরৎসদনে পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলবে প্রতিবাদ কর্মসূচি। সংগঠনের রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, ইতিমধ্যেই আমরা আমাদের সম্মেলনের ব্যাপারে জনপ্রিতিনিধিদের সঙ্গে দেখা করেছি। তাঁদের কাছে আমাদের দাবিসনদ পেশ করেছি। আমাদের সম্মেলনে আসার জন্য তাঁদের আমন্ত্রণও জানানো হয়েছে। এই সভা থেকেই আমরা আন্দোলন আরো জোরালো করার ডাক দেব। গোটা রাজ্য থেকেই পেনশনভোগীরা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবেন।
  • Link to this news (বর্তমান)