আজকাল ওয়েবডেস্ক: দলের খান খান অবস্থাতেই বিদেশ যেতে চেয়ে আদালতে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। গত সপ্তাহেও ধাক্কা খেয়েছিলেন। সোমবার তৃণমূল নেতা ফের ধাক্কা খেলেন আদালতে। সূত্রের খবর, বিদেশ যাত্রার আবেদনে, দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনই। কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে বলে খবর সূত্রের। জানা গিয়েছে, আদালত জানিয়েছে, নিয়ম মেনেই, স্বাভাবিক প্রক্রিয়ায় এই মামলার শুনানি হবে। এর আগে, গত মঙ্গলবারও আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেক। কিন্তু তাতেও সায় মেলেনি কোর্টের। ফের একই বিষয়ে, ধাক্কা খেলেন অভিষেক।
কেন দলের ছন্নছাড়া অবস্থায়, বিদেশে যেতে চাইছেন অভিষেক? জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য, এক সপ্তাহের বিদেশযাত্রার অনুমতি চাইছেন তিনই। কী হয়েছে অভিষেকের চোখে? আগেই অভিষেকের চোখে অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসার জন্য আগেও বিদেশে গিয়েছিলেন তিনি। সেই কারণেই অভিষেকের দ্রুত বিদেশ যাত্রা প্রয়োজন। গত সপ্তাহেও আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশ, দেশের অভ্যন্তরেও চোখের চিকিৎসা করানোর সুযোগ রয়েছে। এর জন্য আপাতত বিদেশ যাত্রার প্রয়োজন নেই।
অভিষেক এর আগেও, চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন একাধিকবার। ২০২৪ সালেও তিনই আমেরিকায় গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নিজের একটি 'রক্ত-জমাট' লাল চোখের ছবি পোস্ট করেছিলেন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছিল অভিষেকের ওই রক্তাভ চোখের ছবি। ২০২৪ সালেই অভিষেলক জানিয়েছিলেন, তা নিয়ে মোট আটবার তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়েছে।
অভিষেকের এই চোখের সমস্যার সূত্রপাত মূলত ২০১৬ সালে। ওই বছর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। তারপর থেকেই চোখের সমস্যার সূত্রপাত। সমস্যা দেখা দেয় তাঁর দৃষ্টিশক্তিতে। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরমাসে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে সড়ক দুর্ঘটনার মুখে পড়েন অভিষেক। তাঁর বা চোখে গুরুতর আঘাত লাগে। বাঁ চোখে একাধিকবার, এমনকী দুই চোখের দৃষ্টিশক্তির তারতম্য মেটানোর জন্য, ডান চোখেও অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই একাধিকবার আমেরিকায় চোখের চিকিৎসা করান অভিষেক।