• 'টিনার সোনা' কেলেঙ্কারিতে আরও বিপাকে সব্যসাচী দত্ত!
    আজকাল | ২৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবেডেস্কঃ এবার সব্যসাচী দত্ত মামলায় ফের নয়া মোড়। তোলাবাজির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র স্ক্যানারে সব্যসাচী। ইডি-র তরফে ইসিআইআর নথিভুক্ত করতে চলেছে বলে জানা গিয়েছে। 

    ইডি সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তের মামলা এবার আর্থিক তছরুপের কারণে এনফোর্সমেন্ট কেস ইনফোর্সমেন্ট রিপোর্ট (ইসিআইআর) নথিভুক্ত করা হবে। সব্যসাচী দত্তের যে বিপুল পরিমাণ সম্পত্তি, আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য, সোনা গয়না সম্পর্কিত তথ্য উঠে এসেছে, সেই কারণে ইডির পক্ষ থেকে তদন্ত শুরু করা হবে। পুলিশের এফআইআর-এর সূত্র ধরেই অনুসন্ধান শুরু করবে ইডি।  দিল্লির সদর দপ্তরের সবুজ সঙ্কেত মিললেই ইসিআইআর করা হবে।

    উল্লেখ্য, সম্প্রতি বিধাননগরে তোলাবাজি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রাজারহাট-নিউটাউনের বিধায়ক এবং  তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। নেওয়া হয়েছে হেফাজতে। তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে সম্পত্তি উদ্ধার হয়েছে। এবারে নজরে সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রানী দত্ত। প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি পলাতক। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে তাঁর খোঁজ করা হচ্ছে। জানা গিয়েছে একটি বিলাসবহুল গাড়িতে করে তিনি অন্যত্র পালিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল সব্যসাচীকে। তাঁকে জেরা করে মঙ্গলবার তাঁর ‘বান্ধবী’ টিনা ভৌমিকের বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, সব্যসাচীর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি করে এখনও পর্যন্ত উদ্ধার টাকার পরিমাণ প্রায় ১০ কোটি। রাজারহাটের ফ্ল্যাটে যখন তল্লাশি করা হয়েছিল ৫০ কেজি সোনা কেনার শুধুমাত্র রশিদ উদ্ধার হয়েছিল। পরে আরও তল্লাশিকে তাঁর দু’টি লকার থেকে তিন কেজি সোনা এবং ১ কেজি ১৫০ গ্রাম রুপোর গয়না উদ্ধার হয়। রাজারহাটে দুটটি ফ্লাট-সহ একাধিক সম্পত্তির হদিশ মিলেছে সব্যসাচীর। 
  • Link to this news (আজকাল)