• বিধানসভায় পাশ জোড়া ওবিসি সংশোধনী বিল
    আজকাল | ২৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া পাশ হল, 'দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান এসসি অ্যান্ড এসটি) (রিজার্ভেশন অফ ভেকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট্‌স অ্যামেন্ডমেন্ট বিল), ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। তৃণমূল আমলের ২০১২ সালের আইন সংশোধনের লক্ষ্যেই এই দু'টি বিল পাশ করা হল।

    প্রস্তাব অনুসারে, বর্তমানে ওবিসি ক্যাটেগরি ‘এ’-এর আওতায় থাকা ৬৫টি জনগোষ্ঠীর তালিকায় কোনও বদল হয়নি। কিন্তু, তৃণমূল জমানায় ক্যাটেগরি ‘বি’-তে অন্তর্ভুক্ত ৭৮টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল ওয়ান নতুন সংশোধনী বিলে বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের মাধ্যমে কোনও জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানানোর সুযোগও রয়েছে।, বাড়ানো হয়েছে ওবিসি কমিশনের কাজের পদ্ধতি।

    পাশ হওয়া দু'টি বিলে কী রয়েছে?

    * মূল লক্ষ্য ১৯৯৩ সালের আইনে সংশোধন এনে অনগ্রসর শ্রেণি কমিশনের কার্যকারিতা আরও স্পষ্ট ও শক্তিশালী করা। * বিলের প্রধান বিষয়গুলো হল- কমিশনের সদস্য-সচিব পদে যোগ্যতার পরিবর্তন, * বর্তমান আইনে সদস্য-সচিব হিসেবে ‘সেক্রেটারি’ পদমর্যাদার আধিকারিকের কথা বলা ছিল। সংশোধনীতে তা বদলে ‘জয়েন্ট সেক্রেটারি বা তার ঊর্ধ্বতন’ পদমর্যাদার আধিকারিককে নিয়োগ। * কমিশনের সদস্যদের মেয়াদ নির্ধারণ কমিশনের প্রত্যেক সদস্য দায়িত্ব গ্রহণের দিন থেকে তিন বছরের জন্য পদে থাকবেন। * রাজ্য সরকারের কর্মরত সদস্য-সচিবের ক্ষেত্রে মেয়াদ রাজ্যের নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে।* আরও স্পষ্ট করা হয়েছে কমিশনের ক্ষমতা ও দায়িত্ব।* কোনও শ্রেণীকে অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন পরীক্ষা করবে। * কমিশন প্রয়োজন মনে করলে সেই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে। * অনগ্রসর শ্রেণির তালিকায় অতিরিক্ত অন্তর্ভুক্তি  বা তা না হওয়া নিয়ে নাগরিকদের অভিযোগও শুনবে কমিশন। 

     
  • Link to this news (আজকাল)