• তমান্না ভাটিয়ার ঘনিষ্ঠ শামস ইকবাল! কীভাবে?
    আজকাল | ২৯ জুন ২০২৬
  • তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের গ্রেপ্তারিতে উত্তাল রাজ্য রাজনীতি। শামসের সোশ্যাল মিডিয়ায় যেন চমকের পর পর চমক। তাঁর সঙ্গে রয়েছে বলিউড-যোগও। শামসের প্রোফাইলে দেখা যাচ্ছে অভিনেত্রী তমান্না ভাটিয়ার সঙ্গে একটি ছবি। এছাড়াও বহু তারকার যে ঘনিষ্ঠ তিনি, তা বোঝাই যাচ্ছে। 

    রাজ্যে ক্ষমতার পালাবদলের পর গ্রেপ্তার একের পর তৃণমূল নেতা। গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কাউন্সিলরও। এ বার তৃণমূল কংগ্রেসের আরও এক প্রাক্তন কাউন্সিলর পুলিশের জালে। খোদ কলকাতায় ৭০ লক্ষ টাকার তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হল শামস ইকবাল। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস। তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেও পরিচিত রাজনৈতিক মহলে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামসের বিরুদ্ধে ২০২৩ সালে পুলিশের কাছে একটি মামলা দায়ের হয়। সেই তোলাবাজির মামলায় তদন্তের উপর ভিত্তি করেই গার্ডেনরিচ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তবে শুধু তোলাবাজির মামলাই নয়। জানা গিয়েছে, শামস ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাতেও মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারির পর পুলিশি জিজ্ঞাসাবাদ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    এর মধ্যেই শামসের সোশ্যাল মিডিয়া প্রোফাইল চর্চায় উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীকে নিয়ে একাধিক বিদেশ যাত্রার ছবি রীতিমতো তাক লাগানোর মতো। তাঁর একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। স্ত্রীকে নিয়ে একাধিক তাঁর বিদেশ যাত্রা। তাঁর লাইফস্টাইল রীতিমতো যেন তাক লাগিয়ে দেওয়ার মতো। কোনও তারকার থেকে কম নয় তাঁর সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স সংখ্যাও!
  • Link to this news (আজকাল)