সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে পথ দুর্ঘটনা, আহত চালক-সহ ৩ স্কুল পড়ুয়া
দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৬
সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে একটি পুলকার আসছিল। সেই সময়ে পুলকারটি একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। ওই গাড়িতে স্কুল পড়ুয়ারা ছিল। দুর্ঘটনায় চালক-সহ তিনজন স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুলকার ও গাড়িটি হেফাজতে নিয়ে চালকদের আটক করেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে ওই পুলকারটি গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে পুলকারে থাকা তিন স্কুল পড়ুয়া আহত হয়। আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়।
সূত্রের খবর, আহত দুই পড়ুয়াকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একজন পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দুই পড়ুয়া আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ক্ষতিগ্রস্ত পুলকারটিকে সরিয়ে পুনরায় যান চলাচল চালু করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, পুলিশ তা খতিয়ে দেখছে। এদিন পুলকারটি দ্রুত গতিতে ছুটছিল নাকি যান্ত্রিক ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, পুলিশ তাও তদন্ত করে দেখচ্ছে। পুলিশ সূত্রের খবর, সেই সঙ্গে ওই এলাকায় আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার জেরে অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। স্কুল পড়ুয়াদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে পুলকার চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের রিপোর্ট হাতে এলেই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।