• ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস, সম্মানিত বিশিষ্ট কৃতীরা
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৬
  • লন্ডনের ঐতিহাসিক ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত হল তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস ২০২৬। ব্যারোনেস উদ্দিনের আতিথ্য এবং ক্যান্ডিড কমিউনিকেশন ইউকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য-সহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারোনেস উইন্টারটন অব ডনকাস্টার, প্রাক্তন সাংসদ বীরেন্দ্র শর্মা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

    সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন বিবিসি ও স্কাই নিউজ উপস্থাপক সারাহ লকেট। এবারের সম্মানপ্রাপকদের মধ্যে ছিলেন এসবিআই ইউকের সিইও শকুন্তলা সান্যাল, ফ্যাশন ডিজাইনার জয়া মিশ্র, গুডএস হাসপাতালের সোমা চক্রবর্তী, এনটিভি ইউরোপের সুব্রিনা হোসেন, শিক্ষাবিদ ড. সৈয়দ রাগিব আলি, এটিএন বাংলার প্রতিষ্ঠাতা তপন রায়-সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা।

    পাশাপাশি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ইউইএম-আইইএম গ্রুপ, দে’স মেডিক্যাল ও শ্রীনাথ গ্লোবাল-সহ একাধিক প্রতিষ্ঠানও সম্মান পায়। অনুষ্ঠানে প্রয়াত সমাজসেবী দাবিরুল ইসলাম চৌধুরী ওবিই-কে মরণোত্তর বিশেষ সম্মান জানানো হয়। ক্যান্ডিড কমিউনিকেশন ইউকের ডিরেক্টর সায়ন্তন দাস অধিকারী জানান, এই পুরস্কার ব্রিটেন, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ও পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)