কান টানলে মাথা আসে। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি উঠতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলা বিপর্যয়ে ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শুধুমাত্র ‘কালী’ নয়, ‘দোয়াত-কলম’ অর্থাৎ নাম না করে ফিরহাদকে গ্রেপ্তারের দাবি জানায় মমতাপন্থী তৃণমূল। সেই প্রেক্ষিতেই সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “কলম যদি ফিরহাদ হন, তাহলে দোয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফিরহাদ জেলে গেলে দোয়াতকেও জেলে যেতে হবে। প্রমাণ থাকলে কাউকে ছাড়ব না।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]