• এই বর্ষায় হাতে তিন দিনের ছুটি? পর্যটকদের জন্য নতুন ঠিকানার হদিশ
    News18 বাংলা | ৩০ জুন ২০২৬
  • বর্ষায আছে, উইকেন্ডও আছে৷ আছে গোপন ডেস্টিনেশনও৷ কেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে এই হটস্পট? উত্তাল তিস্তা, বৃষ্টিভেজা রোমাঞ্চ আর গরম চিংড়ির চপ-এ গজলডোবা এখন উত্তরবঙ্গের হটেস্ট মনসুন ডেস্টিনেশন৷

    সিকিমে অবিরাম বৃষ্টির জেরে ক্রমশ ফুলে-ফেঁপে উঠছে তিস্তা। বর্ষার এই সময় নদীর রূপ যেন একেবারেই অন্যরকম উত্তাল, জীবন্ত আর রহস্যময়। সেই রূপ কাছ থেকে উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমছে জলপাইগুড়ি জেলার গাজলডোবা ব্যারেজ এলাকায়। প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে বাইক রাইডার সবাই এখন ছুটছেন এই ভাইরাল স্পটে। তিস্তার বুক ভরে এখন শুধু জলই নয়, বরং বর্ষার বিশেষ আকর্ষণ বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে সুস্বাদু কালো চিংড়ি ও বরলি মাছের সমাহার। ভোরের আলো ফুটতেই স্থানীয় মৎস্যজীবীদের জালে ধরা পড়া এই মাছ ঘিরেই তৈরি হয়েছে এক আলাদা খাদ্য সংস্কৃতি। গরম গরম চিংড়ির চপের সুবাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, আর সেই স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে পর্যটকদের ভিড় লেগেই থাকে।

    রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা পরিকাঠামোর মধ্যে ‘১২ নম্বর স্পার’ এখন বিশেষ আকর্ষণ। তিস্তার বিস্তীর্ণ জলরাশি আর সবুজে মোড়া প্রকৃতি মিলিয়ে এই জায়গা এখন সোশ্যাল মিডিয়ার হটস্পট। বিশেষ করে বাইকপ্রেমীরা এখানে এসে ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, ফলে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে গাজলডোবা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, বর্ষার উত্তাল তিস্তা, মাছের ভান্ডার আর চিংড়ির চপের লোভনীয় স্বাদ, এই মরশুমে গজলডোবা হয়ে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। আপনি যদি এখনও না গিয়ে থাকেন, তা হলে এই বর্ষাতেই ঘুরে আসুন৷
  • Link to this news (News18 বাংলা)