• স্কুলের জমি-পুকুর উদ্ধারে পড়ুয়াদের 'সার্জিক্যাল স্ট্রাইক', ভয়ডর ভুলে গুঁড়িয়ে দিল অবৈধ নির্মাণ
    News18 বাংলা | ৩০ জুন ২০২৬
  • ক্যানিংয়ের রায়বাঘিনী স্কুলের জমি উদ্ধারে পড়ুয়াদের অভিযান। স্কুলের জমি ও জলাশয় দখলমুক্ত করতে এই নজিরবিহীন পদক্ষেপে সকলেই চমকে উঠেছেন। দীর্ঘদিন যে এই জায়গা দখল করেছিল তার শাস্তির দাবিও উঠেছে। সমস্ত ভয় অতিক্রম করে সোমবার ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ছাত্ররা একজোট হয়ে ভেঙে দেয় সেই বেআইনি নির্মাণ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল জমানায় রায়বাঘিনী হাই স্কুলের নিজস্ব রক্ষিত পুকুরটি জোরপূর্বক বালি দিয়ে ভরাট করে।

    একাধিকবার বললেও কোন কাজ হয়নি।  এই অভিযোগ উঠেছিল এলাকার কিছু প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু জলাশয় ভরাট করা নয়, ক্ষমতার অপব্যবহার করে সেই ভরাট করা জমিতে নিজেদের ব্যক্তিগত দোকানপাট তৈরি করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন তাঁরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল স্কুলপড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মনে। সোমবার সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে।
  • Link to this news (News18 বাংলা)