• তিনের পাল্টা চার! বিধানসভায় বিল উত্তেজনার মাঝে ‘খেলা ভাঙার খেলা’য় মাতল ‘দুই’ তৃণমূল
    প্রতিদিন | ৩০ জুন ২০২৬
  • ওবিসি থেকে গুন্ডাদমন বিল। দিনভর উত্তাল বিধানসভা। এই আবহেও নিজেদের ঘর গোছাতে ব্যস্ত তৃণমূলের দুই গোষ্ঠী। ‘খেলার ভাঙা খেলায়’ মাতলেন তাঁরা। সকালে ‘ঋতব্রত তৃণমূল’ দাবি করল তাঁদের সঙ্গে আরও তিন ‘মমতাপন্থী’ বিধায়ক যোগাযোগ করেছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই বদলে গেল ছবিটা! কুণাল ঘোষ দাবি করলেন, ঋতব্রত শিবিরের চার বিধায়ক যোগাযোগ করেছে তাঁদের সঙ্গে। এমনকী গুন্ডাদমন বিলের ভোটাভুটিতে তাঁরা ভোটদান থেকে বিরত থেকেছেন।

    বিধানসভায় অধিবেশন শুরু হতেই ঘটনার সূত্রপাত। প্রথমে পেশ করা হয় ওবিসি সংশোধন বিল। সেই সময় ঋতব্রত শিবির দাবি করে তাঁদের সঙ্গে আরও তিনজন ‘কালীঘাটপন্থী’ বিধায়ক যোগাযোগ করেছেন। তাঁদের সংখ্যা ৬৫ থেকে বেড়ে এখন ৬৮। এরপর বিকেল হতেই বদলে যায় ছবিটা। গুন্ডাদমন বিলের ভোটাভুটির সময় ১৭৬টি ভোট পড়ে বিলের স্বপক্ষে। ২০ জন ভোটদান থেকে বিরত থাকেন (কালীঘাটপন্থী তৃণমূল)। বিপক্ষে ভোট দেন ৪১ জন (ঋতব্রতপন্থী তৃণমূল)। কিন্তু তারা ছিল ৪৫ জন। বাকিরা ভোটদান থেকে বিরত থাকলেন কেন? কুণাল ঘোষের দাবি, বাকি ৪ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করে ভোটদান থেকে বিরত থেকেছেন।

    বিধানসভার গুরুত্বপূর্ণ দিনেও তৃণমূলের দুই গোষ্ঠী নিজেদের শক্তি বৃদ্ধিতে ব্যস্ত রইলেন।  তবে সরাসরি এখনই কোনও পক্ষই কিছু জানাননি। সকালে কারা ঋতব্রতদের সঙ্গে যোগাযোগ করলেন, কারাইবা বিকেলে কুণালদের সঙ্গে কথা বললেন সবই ধোঁয়াশা। মাঝখানে সরকারপক্ষ গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নিল (সব বিরোধী বিধায়ক বিলের বিরোধ করলেও বিলগুলি পাশই হত)। এ দিকে ‘খেলা ভাঙার খেলা’য় মেতে থাকল তৃণমূল।
  • Link to this news (প্রতিদিন)