‘আমজনতা উন্নয়ন পার্টি’র (AJUP) বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের ঘটনায় তিন জন গ্রেপ্তার। সোমবারই মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে সতর্ক করেছিলেন। বলেছিলেন, এই ধরনের মন্তব্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসন পদক্ষেপ করবে। যাঁরা হুমায়ুনকে ডেকেছিলেন, আগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই বক্তব্যের ২৪ ঘণ্টাও কাটেনি। তার আগেই গ্রেপ্তার তিন AJUP নেতা।
রেজিনগর বিধানসভা কেন্দ্রের কাশীপুরে গত শুক্রবারের সভার আয়োজকদের মধ্যে ছিলেন আমিনুল হক, গোলাম মোস্তাফা। AJUP-এর অঞ্চল সভাপতি গোলাম। সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ গ্রেপ্তার করে AJUP-এর সহ-সভাপতি আনিসুর রহমানকে। মঙ্গলবার ধৃত তিন জনকে বহরমপুরে মুর্শিদাবাদ এসিজেএম আদালতে তোলা হবে।
সবিস্তার আসছে