টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। জলে ভাসছে আলিপুরদুয়ার, কোচবিহার। ফের সিকিমে ধস। বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন। বৃষ্টি থামছে না। চিন্তায় উত্তরবঙ্গ। দিনকয়েক আগেই ধসের জেরে বন্ধ হয়ে যায় রংপো-রোরাথাং যাওয়ার রাস্তা। সেই সিকিমেই ফের ধস নামার ঘটনা। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তায় ১০ নং জাতীয় সড়কে ফের ধসের বিপর্যস্ত এলাকা ! ধসের জেরে বন্ধ সিংতাম ও রংপো-র রাস্তা ৷ বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন ৷
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ:
বৃষ্টিতে জল বেড়েছে উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই। ফুঁসছে তিস্তা, তোর্সা, রায়ডাক, কালজানি নদীগুলি ৷ রবিবার রাত থেকেই টানা বৃষ্টি। জল বেড়েছে ধূপগুড়ির কুচি ডায়নাতেও। কুচি ডায়না ব্রিজের সংযোগকারী রাস্তাতেই ধস। নিয়ন্ত্রিত করা হয়েছে যান চলাচল। বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি। শহরের একাধিক ওয়ার্ডে বাড়িতে জল ঢুকেছে। বিপর্যস্ত জনজীবন। ধূপগুড়ির জলঢাকা বাঁধে ফাটল। ঘুম ছুটেছে নদী পাড়ের বাসিন্দাদের ৷ উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ বনমন্ত্রীর মনোজ ওরাওঁয়ের।
আরও পড়ুন– ভারতের সেই গ্রাম যেখানে আজও মানুষ সংস্কৃত ভাষায় কথা বলেন, ছোট্ট ছোট্ট শিশুরাও এই ভাষা বোঝে!
উত্তরবঙ্গ-সহ জঙ্গল এলাকায় লাগাতার বৃষ্টিতে বন্য পশুদের সুরক্ষা নিয়ে বন মন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক হয় মঙ্গলবার। ভার্চুয়াল বৈঠকে জেলার আধিকারিকদের নিয়ে বসেন বনমন্ত্রী। QRT অর্থাৎ ‘কুইক রেসপন্স টিম’ তৈরির নির্দেশ। বন্য জীবজন্তুদের উদ্ধারে কাজ করবে এই QRT। চালু করা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। অতীতে অসমের ঘটনাও মাথায় রাখছে রাজ্যের বন দফতর। উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ বনমন্ত্রীর। কোথাও ভাঙ্গনের মত পরিস্থিতি তৈরি হলে জঙ্গলে তার প্রভাব পড়তে শুরু করলে তা নিয়ে ড্রোন নিয়েও পরিস্থিতি নজরদারি নির্দেশ বনমন্ত্রীর।
আরও পড়ুন– এই সপ্তাহে মকর রাশিদের লাভের যোগ ! কুম্ভের টাকা ধার করতে হতে পারে, আর মীন রাশিদের প্রেমের জীবন থাকবে সুখকর