হুল দিবসের অনুষ্ঠানে আজ, বুধবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম জঙ্গলমহলে পা রাখছেন তিনি। পালাবদলের পর রাজ্য সরকারের তরফে হুল দিবস অনুষ্ঠান উদযাপন আজ জেলায় জেলায় ব্লকে ব্লকে হবে। বাঁকুড়ার মুকুটমণিপুরের মূল মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হবে। সম্মান জানানো হবে সাঁওতালি ভাষায় লেখক, সাহিত্যিকদের মঞ্চ থেকে। মুকুটমণিপুরের হুল দিবসের মঞ্চ থেকে সিধু কানুর নতুন মূর্তি উদ্বোধন করা হবে বুধবার। প্রায় ১৫ হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজ উপস্থিত থাকতে চলেছেন এই হুল দিবসের মূল অনুষ্ঠানে।
আরও পড়ুন– ভারতের সেই গ্রাম যেখানে আজও মানুষ সংস্কৃত ভাষায় কথা বলেন, ছোট্ট ছোট্ট শিশুরাও এই ভাষা বোঝে!
রাজ্যে পালাবদলের পর আজ প্রথম জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের মাঠে আয়োজিত সরকারি হুল দিবসের অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা। জানা গিয়েছে, আজ হেলিকপ্টারে দুপুর ১টা নাগাদ তিনি মুকুটমণিপুরে পৌঁছোবেন। হুল বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আদিবাসী সমাজের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি কী বার্তা দেবেন? সেদিকেই দেখার ৷
Had the pleasure of meeting Hon’ble Union Minister of Environment, Forest and Climate Change; Shri Bhupender Yadav Ji at the Chief Minister’s residence in Bidhannagar today.
I extended my heartfelt Birthday Greetings to him in person. I pray to Maa Kaali for his good health,… pic.twitter.com/IdleAk8dTS
এর আগে সাধারণত ঝাড়গ্রামে হতো হুল দিবসের রাজ্য স্তরের অনুষ্ঠান। এ বারই প্রথম তা হচ্ছে বাঁকুড়ায়। জেলার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে হবে হুল দিবসের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু, দিবাকর ঘরামি, সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো, খগেন মুর্মু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার–সহ একঝাঁক বিধায়ক।