• আজ প্রথমবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদল ঘটে গিয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে ৯ মে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের এক কার্যকরী সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে।

    মুখ্যমন্ত্রী হয়ে দুবার উত্তরবঙ্গে সফরও করেছেন। তবে জঙ্গল মহল যাওয়া হয়নি। আজ প্রথমবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের মাঠে হুল দিবস উদযাদন করা হবে। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

    জানা গিয়েছে, আজ দুপুর প্রায় ১টা নাগাদ হেলিকপ্টারে তিনি মুকুটমণিপুরে পৌঁছবেন। সেখানে হুল বিপ্লবের শহিদদের প্রপতি শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি আদিবাসী সমাজের কৃতী পড়ুয়াদের সংবর্ধনাও দেবেন তিনি। এই সফর থেকে মুখ্যমন্ত্রী কী রাজনৈতিক বা প্রশাসনিক বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে সবার।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)