• ভারতীয় সামরিক বাহিনীতে বড়সড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন কারা?
    এই সময় | ৩০ জুন ২০২৬
  • ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীতে বড়সড় রদবদল। ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান (COAS) হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। একই সঙ্গে বিমানবাহিনীর নতুন সহ-প্রধান (VCAS) হতে চলেছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এ ছাড়াও, একাধিক অভিজ্ঞ ও প্রবীণ সেনাকর্তাকে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং ক্ষমতা বাড়ানোর জন্যই এই রদবদল।

    ভারতীয় বিমানবাহিনীতেও ১ জুলাই থেকে বড় রদবদল হতে চলেছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হচ্ছেন বিশিষ্ট ফাইটার পাইলট এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এর আগে এই পদে ছিলেন এয়ার মার্শাল নাগেশ কাপুর।

    সেনাবাহিনীর এই রদবদলের ফলে ১ জুলাই নতুন সহ-সেনাপ্রধান (VCOAS) হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি মূলত সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক ক্ষমতা বাড়ানো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাশোনা করবেন।

    এর পাশাপাশি সেনার কম্যান্ড স্তরেও রদবদল করা হয়েছে। সাউথ ওয়েস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার নতুন কম্যান্ডিং-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। অন্য দিকে, সাউদার্ন বা দক্ষিণ কম্যান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্করকে।

    অন্যদিকে, লাদাখ সীমান্তেও ভারতীয় সেনার একাধিক পদে বদল আনা হয়েছে। লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কম্যান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা। লাদাখ সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • Link to this news (এই সময়)