• জাহাঙ্গিরের বিপুল সম্পত্তির হদিশ, ৬০টি দলিল উদ্ধার, ভয় দেখিয়ে হাতানো কি না, দেখা হচ্ছে খতিয়ে
    এই সময় | ৩০ জুন ২০২৬
  • জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির হদিশ মিলল এ বার। তদন্তে জাহাঙ্গিরের একাধিক সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির এবং তাঁর স্ত্রীর নামে এই সব সম্পত্তি রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে চান, এই সম্পত্তির উৎস। কী ভাবে এই সম্পত্তি করলেন জাহাঙ্গির। চমকে ধমকে এই সম্পত্তি আদায় করেছেন কি না, তা-ও দেখছেন তদন্তকারীরা।

    সূত্রের খবর, উদ্ধার হওয়া দলিলগুলি জমি, ফ্ল্যাট-সহ একাধিক স্থাবর সম্পত্তির। এই সম্পত্তিগুলির প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং কী ভাবে এগুলি নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    তদন্তকারী আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া দলিলগুলির ভিত্তিতে সম্পত্তির মূল্য, অবস্থান এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রয়োজনে এই সম্পত্তিগুলির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি বা আর্থিক লেনদেনের দিকও খতিয়ে দেখা হবে।

    তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া এই বিপুল সম্পত্তির নথি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে সমস্ত নথি খুঁটিয়ে পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।

  • Link to this news (এই সময়)