• ফেরিঘাটে ট্রলারের ধাক্কায় ডুবে গেল ৩টি যাত্রিবাহী নৌকা
    এই সময় | ৩০ জুন ২০২৬
  • সাতসকালে নামখানা ব্লকের নারায়ণপুর ফেরিঘাটে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি ফিশিং ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাটে থাকা তিনটি যাত্রিবাহী নৌকায় ধাক্কা মেরেছে। প্রবল ধাক্কায় ভেঙে গিয়ে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ডুবে যায় তিনটি নৌকা, সেই সময়ে নৌকাগুলিতে কোনও যাত্রী ছিলেন না।

    ফেরিঘাটে যাঁরা ছিলেন, তাঁদের দাবি যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটিতে দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা নিখোঁজের খবর মেলেনি। যদিও হঠাৎ এমন দুর্ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এবং নৌকা চালকেরা চলে আসেন ঘটনাস্থলে।

    খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরাও ঘটনাস্থলে যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তাঁরা, কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো গেলেও ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

    যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, ফেরিঘাটের পাড় ঘেঁষে থাকা নৌকাগুলির ভেঙে রয়েছে, জলের তলায় চলে গিয়েছে।

  • Link to this news (এই সময়)