মুর্শিদাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা! টোটো উল্টে মৃত্যু ১৬ বছরের চালকের... শোকের ছায়া এলাকায়
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
১৬ বছর বয়সে টোটো চালাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল টোটো চালকের। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কেদারতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মুখলেসুর শেখ৷ বয়স ১৬ বছর, তার বাড়ি হরিহরপাড়া থানার রায়পুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর টোটো করে কর্কেট টিন ডেলিভারি দিতে যাচ্ছিলেন কেদারতলা এলাকায়। ওই এলাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটো গাড়িটি উল্টে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় বহড়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
হুমায়ূনের বাড়িতে পুলিশ…! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন শুরু! ৩, ৫ জুলাই হাজিরার নির্দেশ
বারবার প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা করা হলেও তা অনকে অংশেই কর্ণপাত করা হয় না বলেই অভিযোগ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আগেই ওই কিশোর স্কুলছুট হয়েছেন। পরিবারের পাশে দাঁড়াতে গত এক বছর ধরে টোটো চালিয়ে আসছিলেন। কিন্তু ১৮ বছরের আগেই টোটো চালানো বা যে কোনও যানবাহন চালানো অপরাধ তা মানতেই পরিবারের দাবি, টোটো চালিয়ে যে টাকা রোজগার হত তা পরিবারের কাজে আসত। কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে।