• এবার ডিজে' মামলায় বড় ধাক্কা অভিষেকের
    আজকাল | ৩০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিদেশযাত্রা-মামলার পর আইনি লড়াইয়ে ফের ধাক্কা অভিষেক ব্যানার্জির। 'ডিজে' মামলায় তাঁর দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

    ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করে দেখতে চায় সিআইডি। মেলে আদালতের অনুমতিও। এরপরই সিআইডি কর্তারা তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। অভিষেককে ভবানী ভবনে তলব করে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। কিন্তু ক্ঠস্বর নমুনা পরীক্ষায় আপত্তি জানিয়েছিলেন অভিষেক। বিষয়টিকে হেনস্থা বলে অভিযোগ করেন তিনি। পরে দ্রুত শুনানির আর্জি জানিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই এবার ধাক্কা খেলেন অভিষেক ব্যানার্জি।

    এর আগে ডিজে মামলায় কণ্ঠস্বর নমুনা পরীক্ষা আজ, ৩০ জুন অভিষেককে নোটিশ দিয়ে হাজিরা দেওয়ার কথা জানান হয়েছিল। এদিন হাইকোর্টের নির্দেশের পর কী তাহলে কণ্ঠস্বর পরীক্ষায় অভিষেক কী আদালতে যাবেন? এখন তা নিয়েই তুমুল চর্চা।

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক প্রচারসভায় বিরোধীদের নিশানা করে হুঁশিয়ারির সুরে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।”

    তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ ওঠে। এরপর বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের ওই মন্তব্যের বিরোধিতা করে এফআইআর দায়ের করেন। বিষয়টির তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-কে।

     
  • Link to this news (আজকাল)