• ১ জুলাই থেকে শ্রমিকদের বেতন বাড়ছে, বড় ঘোষণা রাজ্য সরকারের
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জুন ২০২৬
  • রাজ্যের সকল শ্রমিকদের জন্য বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। আগামী ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন নূন্যতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। সোমবারেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং।

    সরকারি বিজ্ঞাপন অনুসারে জানা গিয়েছে, নতুন মজুরি কাঠামো রাজ্য জুড়ে দুটি জোন এ ও বি হিসেবে কার্যকর করা হবে। জোন এ আওতায় থাকবে পুরসভা এলাকা, নোটিফায়েড এলাকা,  উন্নয়ন কতৃপক্ষের অধীন অঞ্চল এবং থার্মাল পাওয়ারপ প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ। আর জো বি আওতায় রাজ্যের বাকি অংশকে রাখা হয়েছে।

    নতুন হার অনুসারে জোন এ তে অদক্ষ শ্রমিকদের মাসিক নূন্যতম মজুরি রাখা হয়েছে ১০,৫৮৮ টাকা। যা দিনের হিসেবে দাঁড়াচ্ছে ৪০৬ টাকার সমান। জোন বি তে অদক্ষ শ্রমিকদের মজুরি হবে ৯৬৭০ টাকা। যা দিনের হিসেবে ৩৭৫ টাকা। অর্ধদক্ষ বা সেমি স্কিলড শ্রমিকদের ক্ষেত্রে জোন এ তে মাসিক নূন্যতম বেতন ১১,৬১৫ টাকা। জোন বি তে ১০,৭৩৩ টাকা রাখা হয়েছে। দক্ষ বা স্কিলড শ্রমিকদের জন্য  জোন এ তে নূন্যতম  মজুরি রাখা হয়েছে ১২,৭৭৭ টাকা। জোন বিতে ১১৮০৭ টাকা। অন্যদিকে অত্যন্ত দক্ষ বা হাইলি স্কিলড কর্মীদের জন্য জোন এ তে মাসিক নূন্যতম মজুরি ১৪০৫৪ টাকা এবং জোন বি তে ১২,৯৯০ টাকা রাখা হয়েছে।

    জানা গিয়েছে, অটোমোবাইল গ্যারেজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ প্রক্রিয়াশিল্প,  ক্লিনিকাল ল্যাবরেটরি, কুরিয়ার, হোটেল-রেস্তোরা,  তথ্যপ্রযুক্তি, সিকিউরিটি, বিউটি পার্লার, কাঠ ও আসবাব সহ মোট

    ৩১ টি নির্ধারিত শিল্প ও পরিষেবাতে এই মজুরি কার্যকর করা হবে। প্রতিদিন ৮ ঘন্টা কাজ ও সপ্তাহে ৪৮ ঘন্টা কাজের সীমা বজায় রেথে এই নিয়ম চালু হবে।   ক্ষমতায় আসার পরেই রাজ্যের নতুন সরকার আশ্বাস দিয়েছিল সকলের কথা ভাবা হবে সকলের জন্য ভাবা হবে। আর তারই প্রথম ধাপ হিসেবে রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরাও  উপকৃত হবে। এখন দেখার এই নিয়ম চালু হলে কতজন উপকৃত হয়। পাশাপাশি শ্রমিকদের জন্য আরও নতুন কিছু পরিকল্পনা করা হচ্ছে কি না সেদিকেও থাকবে নজর। তাতে সুবিধা হবে সকলের। আর আমজনতার কাছেও ক্রমেই গুরুত্ব বাড়বে এই সরকারের।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)