• ‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ৩০ জুন ২০২৬
  • তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসটি সার্টিফিকেট নিয়ে বড় দুর্নীতি হয়েছে। ভুয়ো সার্টিফিকেট যারা দিয়েছে, নিয়েছে, তাঁদের গ্রেপ্তার করা হবে। বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে বড় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মঞ্চ থেকে আদিবাসীদের উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে। জঙ্গলমহলের উন্নতিতে রাজ্য সরকার কাজ শুরু করে দিয়েছে। আদিবাদী, মূলবাসীদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই বার্তাও এদিন জানালেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার মুকুটমণিতে এদিন হুল দিবসের অনুষ্ঠান ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার বাঁকুড়ায় গেলেন শুভেন্দু অধিকারী।

    রাজ্যে ওবিসি, এসটি-এসসি সার্টিফিকেট নিয়ে তৃণমূল আমলে বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বিগত সরকারের আমলে করা ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যে পালাবদলের পর গতকাল, সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই ওবিসি সংশোধনী বিল পেশ হয়। বিল নিয়ে দীর্ঘ পর্যালোচনাও হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী বাঁকুড়ার মুকুটমণিতে পৌঁছন। সিধো-কানহোর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা-সম্মান জানানো হয়। তাঁর বক্তব্যে আদিবাসীদের উন্নতির বার্তা দেওয়া হয়েছে।

    বিগত তৃণমূল কংগ্রেস সরকার জঙ্গলমহল ও আদিবাসীদের উন্নতিতে কাজ করেনি, আদিবাসী সম্প্রদায়কে পিছিয়ে দেওয়া হয়েছে! তৃণমূল আমলে এসটি সার্টিফিকেট নিয়েও দুর্নীতি হয়েছে, এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল প্রচুর ভুয়ো সার্টিফিকেট দিয়েছে। তাঁর কথায়, “যারা দিয়েছে ও নিয়েছে, জেলা পাঠানো হবে।” আদিবাদী, মূলবাসীদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই বার্তাও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মন্ত্রিসভাতে আদিবাদী নেতাদের মন্ত্রী করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের আদিবাসীরা ১৬টি সংরক্ষিত আসনে বিজেপিকে জিতিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে ১৭ জন আদিবাসী বিধায়ক রয়েছেন। সেই কথা বলে বিজেপিকে বিপুল সমর্থনের জন্য আদিবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে। আদিবাসী উন্নয়নে টাকা দেয়নি। আমাদের সরকার আদিবাসী উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদের প্রতিশ্রুতি।” লোধা, টোটোদের জন্য খাদ্য নিরাপত্তা-সহ কর্মসূচি চালুর কথাও জানিয়েছেন তিনি। কৃষি, সেচ-সহ জঙ্গলমহল এলাকায় উন্নতির বার্তা দেওয়া হয়েছে। জল, শৌচালয়ের ব্যবস্থা, হাসপাতাল হবে। সেই কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আদিবাদী উন্নয়নে ৩৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্য সরকার জঙ্গলমহলের উন্নয়নের জন্য ১২০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে। আদিবাদী, মূলবাসীদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই কথাও জানিয়েছেন শুভেন্দু। ২০৪৭ সালের বিকশিত ভারত নির্মাণে এগিয়ে আসুন আদিবাসীরা। নীচে নয়, পাশে বসুন। সেই বার্তাও এদিন বাঁকুড়ার মঞ্চ থেকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)