• ত্রাণ চুরি মামলায় শর্তসাপেক্ষে জামিন প্রাক্তন মন্ত্রীর, কিন্তু এখনই জেলমুক্তি হচ্ছে না
    এই সময় | ৩০ জুন ২০২৬
  • ত্রাণ চুরি মামলায় শর্তসাপেক্ষ জামিন হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। কিন্তু জামিন হলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর। ধুবুলিয়া থানার জমি সংক্রান্ত অপর একটি মামলায় তাঁকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই মামলার শুনানি আগামী ২ জুলাই। সেদিন আবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

    মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালত কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে। ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রীর বাড়ি সিল করে রাখা হয়েছে। জামিনের শর্ত হিসেবে উজ্জ্বলের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে। এমনকী কৃষ্ণনগরের বাইরে তিনি যেতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে আদালত।

    চলতি মাসের শুরুতেই ত্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী চুরির অভিযোগ উঠেছিল কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বলের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে গিয়ে তাঁকে হেনস্থাও করেন কয়েক জন। ছোড়া হয় ডিম। সেই দিনই বিক্ষোভকারী জনতার দাবি মেনে গ্রেপ্তার করা হয় উজ্জ্বলকে।

  • Link to this news (এই সময়)