• নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে টাকা দেওয়ার দাবি তাপস মণ্ডলের
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়, টাকা দেওয়া-নেওয়ার কথা স্বীকার করে নিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি দাবি করেন মানিক ভট্টাচার্যের হাতে নিয়ম বহির্ভূত টাকা তুলে দিয়েছিলেন।

    দু বছরে ২১ কোটি টাকা মানিকবাবুর হাতে তুলে দিয়েছি ৪৫,০০০ চাকরি প্রার্থীর কাছ থেকে নিয়ম বহির্ভূত ভাবে টাকা তোলা হয়েছিল প্রাইমারি আপার প্রাইমারি সংগঠক শিক্ষক। প্রাইমারি সংগঠক শিক্ষকের কাছ থেকে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা তোলা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম করে কুন্তল, তাপস মণ্ডলের কাছ থেকে এই টাকা নিয়েছিল। কুন্তলের কাছ থেকে কালীঘাট কাকুর নাম পান তাপস মন্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই ধাপে ধাপে তার কাছ থেকে উনিশ কোটি ৪৪ লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল। ২৬০০ চাকরি প্রার্থীর কাছ থেকে এই টাকা নিয়েছিল বলে স্বীকার করেন তাপস মন্ডল।

    নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিলেন তাপস মণ্ডল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। তাঁর তিনটি বিএড কলেজ রয়েছে। সেই সঙ্গে তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ অধীনে বেশ কিছু পলিটেকনিক এবং আইটিআই কলেজ রয়েছে। সেই সব কিছু নিয়ে তদন্ত করেছিল ইডি। পরে তাপস মণ্ডলকে গ্রেফতারও হতে হয়। এবার নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে টাকা দেওয়ার কথা স্বীকার করে নিলেন তাপস মণ্ডল। প্রসঙ্গত মানিক ভট্টাচার্য এবার বিধানসভা নির্বাচনে টিকিট পাননি। ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তিনি।
  • Link to this news (News18 বাংলা)