• পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে FIR প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • পুলিশের ওপর গায়ে হাত তোলার অভিযোগে FIR আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। তার স্বামীকে NIA গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় দেখা যায় আটকানোর চেষ্টা করছেন অপরূপা৷ ঠিক সেই সময় একজন মহিলা পুলিশ কর্মী তাকে সরানোর চেষ্টা করলে তার গায়ে হাত তোলেন অপরূপা, এমন চিত্রই সামনে আসে। এই মর্মে সরকারি কর্মচারীকে কাজে বাধাদান করা এবং কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

    প্রসঙ্গত, রিষড়ায় রামনবমীর একটি অশান্তির ঘটনা সংক্রান্ত মামলা মঙ্গলবার অপরূপার স্বামী সাকির আলিকে গ্রেফতার করে এনআইএ৷ ২০২৩ সালের সেই মামলার তদন্তভার বর্তমানে এনআইএ-র হাতে৷ তৃণমূলের প্রাক্তন সাংসদের স্বামীকে রিষড়ার বাড়ি থেকেই গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলির বিরুদ্ধে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘ তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

    হুগলির রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির। মঙ্গলবার তাঁর হুগলির রিষড়ার বাসভবনে হানা দেয় এনআইএ৷ সূত্রের খবর, তখন বাড়িতেই ছিলেন সাকির৷ আরামবাগের প্রাক্তন সাংসদের বাড়ির সামনে ভিড় জমে যায়। কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলরকে৷

    এই গ্রেফতারির সময়ই বাধাদানের অভিযোগ উঠেছে৷ অভিযোগ, স্বামীকে গ্রেফতারির সময়ই পুলিশের কাজে বাধা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ৷ পুলিশের গায়ে হাত তোলেন৷ এরপরেই তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে৷
  • Link to this news (News18 বাংলা)