সোদপুরের হোমে উদ্ধার গৃহবধুর দেহ! খুনের অভিযোগ পরিবারের
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
সোদপুরের বাসুভিলা এলাকার একটি হোমে মঙ্গলবার সকালে উদ্ধার হল গৃহবধু অনিমা রং-এর মৃতদেহ। তিনি বিষ্ণুপুর থানার বাকেশ্বর ঘোষপাড়ার বাসিন্দা। মানসিক সমস্যার কারণে চলতি মাসের ১ তারিখে ওই হোমে ভর্তি করা হয়েছিল তাঁকে।
পরিবারের দাবি, এদিন সকালে এক প্রতিবেশীর ফোনে জানতে পারেন অনিমার জ্বর এসেছে। খবর পেয়ে হোমে গিয়ে পরিবারের লোকজন দেখেন, তাঁর মৃত্যু হয়েছে। তাঁদের অভিযোগ, অনিমাকে খুন করা হয়েছে। হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, ঠিক সপ্তাহ দুয়েক আগেই সোদপুরের রাসমনি মোড়ে ছয় তলা আবাসন থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৌসুমী নাইয়া নামে বছর ২৮ এর মহিলা আবাসনের ছাদে গিয়েছিলেন। আর সেই সময় ছয় তলা ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর।
সোদপুরে এ মাসেই কোলে ৬ মাসের সদ্যোজাতকে নিয়ে আবাসনের সাততলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় এক তথ্যপ্রযুক্তি কর্মীর। তরুণীর মৃত্যু হলেও তাঁর সন্তান আপাতত সুস্থ। ভয়ানক ঘটনাটি শুক্রবার ঘটেছে হায়দরাবাদে। সেই একইরকম ঘটনা এবার সোদপুরে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ঈশা সাহু। মা-মেয়ে দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুকন্যার সামান্য চোট লেগেছে। আপাতভাবে জানা গিয়েছে, মহিলা সরাসরি নীচে আছড়ে পড়লেও শিশুটি সরাসরি নীচে পড়েনি বলেই মনে করা হচ্ছে। ঈশা কর্মসূত্রে হায়দরাবাদে থাকতেন। তাঁর দুই মেয়ে। পরিবার সূত্রে খবর, ভয়ানক নিদ্রাহীনতার সমস্যা ছিল ঈশার।