• তৃণমূলের তহবিল: দ্রুত শুনানিতে নোটিসের নির্দেশ
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের তহবিলের অধিকার কার কাছে থাকবে? এই প্রশ্নে হাইকোর্টে মামলা করেছে মমতা শিবির। বিষয়টি নিয়ে সোমবার দ্রুত শুনানির আরজি জানান আইনজীবী অভিষেক মনু সিংভি। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে (রাজ্য সরকার, পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ) নোটিস প্রদানের নির্দেশ দিয়েছেন। শুনানি হবে তারপর। এদিকে, চোখের চিকিৎসা করাতে আমেরিকা যেতে চেয়ে এদিন হাইকোর্টে ফের দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি ভট্টাচার্য সেই আরজি নাকচ করে জানিয়েছেন, মামলার ক্রম তালিকা অনুযায়ীই এই শুনানি হবে।  এছাড়া ডিজে কাণ্ডে সিআইডির তরফে তাঁর কণ্ঠস্বরের নমুনা গ্রহণের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলার শুনানিও এদিন হয়নি। নোটিস অনুযায়ী আজ মঙ্গলবারই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা সিআইডির।
  • Link to this news (বর্তমান)