• গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ অতীন ঘোষ
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই মামলায় ইতিমধ্যে তৃণমূল নেতা এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে পুলিশ। এরপরই গ্রেপ্তারির আশঙ্কায় মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগাম জামিন চেয়ে আবেদন জানান অতীন ঘোষ। মামলাটি গ্রহণ করেছে আদালত। আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। অতীন ঘোষের বিরুদ্ধে প্রথমে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, জোর করে বাড়িসহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। শুধু অতীন ঘোষই নয়, তাঁর মেয়ে ও জামাই ঘটনায় জড়িত। পরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ যায়।
  • Link to this news (বর্তমান)