• নেপাল থেকে সোনা চুরি, পুলিশের জালে বাবা-ছেলে
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: নেপালের সোনার দোকান থেকে ১৫০ গ্রাম সোনা চুরির অভিযোগে অশোকনগরের থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাবা ও ছেলে। উদ্ধার হয়েছে প্রায় ১৫০ গ্রাম সোনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল বাবা চিত্তরঞ্জন দাস (৫০) ও ছেলে প্রীতম দাস (২৬)। তাঁদের বাড়ি অশোকনগরের সেনডাঙায়। মঙ্গলবার তাঁদের বারাসত আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। ১৫ বছর আগে নেপালের একটি সোনার দোকানে গয়নার কারিগর হিসাবে কাজ শুরু করেন চিত্তরঞ্জন। দু’বছর আগে নিজের ছেলে প্রীতমকেও নিয়ে যান। এরপরেই মালিকের অগোচরে সোনা সরাতে শুরু করেন বাবা-ছেলে। গত ২০ জুন সেই সোনা নিয়ে নেপাল ছেড়ে চলে আসেন অশোকনগরে। এদিকে, সোনা খোয়া যাওয়ার বিষয়টি সামনে আসতেই ব্যবসায়ী রাজকুমার প্রথমে অনলাইনে, পরে ব্যক্তিগতভাবে গিয়ে অশোকনগর থানায় অভিযোগ জানান। পুলিশ প্রথমে দীঘার একটি হোটেল থেকে ছেলে প্রীতমকে গ্রেপ্তার করে। পরে গোবরডাঙায় এক আত্মীয়ের বাড়ি থেকে ধরা পড়েন চিত্তরঞ্জন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)